ঈদের বাজারে আসছে রিয়েলমির ২ ফোন

২২ এপ্রিল, ২০২১ ১৮:০৯  
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাংলাদেশে নিয়ে আসছে দারুণ দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে দারুণ স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮। সাথে আসছে আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫। পাশাপাশি, আসবে রিয়েলমি গেম প্রো কিট। ৮ মিলিমিটারেরও কম পুরু, খুবই পাতলা দারুণ ডিজাইনের রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। বাংলাদেশে এই প্রথম জি ৯৫ + সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন বাজারে আসতে যাচ্ছে। তাই, রিয়েলমি ৮ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। রিয়েলমি ৮-এর সাথে বাজারে আসবে সি সিরিজের আপগ্রেডেড স্মার্টফোন রিয়েলমি সি২৫। রিয়েলমি সি২৫ টিউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা স্মার্টফোন প্রশংসাপত্র প্রাপ্ত স্মার্টফোন এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। সি২৫ এ আছে বিশাল ডিসপ্লে এবং ব্যবহারকারীদের জন্য অবিশ্বাস্য সব কাস্টমাইজেশন অপশনস। এই ফোনগুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে।